Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
খুলনা

খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা

October 29, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক: নয় দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে এ প্রস্তুতিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে আয়োজিত এ বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বইমেলা ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।