Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

October 25, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক:  নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন, স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (২৫ অক্টোবর) বগুড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে দল সমর্থন দিতে পারে। তিনি জানান, মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

তিনি বলেন, ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বললেও, মনোনয়নের কথা তিনি বলেননি। তার বক্তব্য সম্পূর্ণ প্রচার না করে, খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সারাদেশে নারী শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে।