Friday, 9 October 2026 | 9 October 2026
ব্রেকিং
সারাদেশ

গোপালগেঞ্জ অপহৃত শিশু ভারতে পাচারের আগে সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

October 9, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক : গোপালগেঞ্জ অপহরেণর তিন দিন পর সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জডি়ত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হযে়ছে।

উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন সিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাজিমকে নিয়ে যান মুন্না। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে়র সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না; টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদেন্ত নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথেম ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হযে়ছে। পরে সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিষযে় ওসি আমিনুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হযে়ছে। এ চক্রের সঙ্গে জডি়ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রযে়ছে।