Monday, 12 October 2026 | 12 October 2026
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

October 8, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরেসর চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংিশ্লষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় চট্টগ্রাম কনেটইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনেসশন চুক্তি নিয়েও আলোচনা হয়।

চুক্তির আওতায় কনেটইনার টার্মিনাল ও এর ওভারফ্লো কনেটইনার ইয়ার্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেব ডিপি ওয়ার্ল্ড। টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বাড়াতে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনেটইনার ডিপো স্থাপন এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহের কথা জানতে চান। এ সময় এসব খাতে সহেযাগিতা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে প্রতিনিধিদল।