খুলনার বার্তা ডেস্ক: দিনের ব্যস্ততা শেষ হতেই প্রাণ ফিরে পাচ্ছে রাজধানীর ক্যাফেগুলো। দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই কোথাও বন্ধুদের হাসি-আড্ডা, কোথাও ল্যাপটপের পর্দায় চোখ রেখে কাজে ডুবে থাকা তরুণ।
কেউ এক কাপ কফির সঙ্গে কাটাচ্ছেন একান্ত সময়, আবার কেউ কয়েকজন মিলে তৈরি করছেন গল্পের আসর। চায়ের কাপের সেই পুরোনো আড্ডার পাশে এখন জায়গা করে নিয়েছে ক্যাপুচিনো, লাতে, আমেরিকানো আর মোকার সুবাস।
চায়ের দোকানের আড্ডার জন্য পরিচিত বাংলাদেশে কফি অবশ্য এখনো চায়ের জায়গা দখল করেনি। তবে শহুরে মানুষের অভ্যাসে কফির উপস্থিতি আগের চেয়ে স্পষ্ট।শুধু ঘুম কাটানোর পানীয় হিসেবে নয়, বিকেলের আড্ডা, বন্ধুদের সঙ্গে দেখা, কাজের ফাঁকে বিরতি কিংবা একান্তে কিছু সময় কাটানোর সঙ্গী হিসেবেও কফি জায়গা করে নিচ্ছে।
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা থেকে শুরু করে বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক এলাকায় এরই মধ্যে গড়ে উঠেছে অসংখ্য ক্যাফে ও কফিশপ। নর্থ অ্যান্ড কফি রোস্টার্স, গ্লোরিয়া জিনস কফিজ, আরাবিকা কফি, দ্য কফি বিন অ্যান্ড টি লিফ, তাবাক কফির মতো পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি ছোট-বড় আরও অনেক স্বাধীন ক্যাফে তৈরি হয়েছে।
বাংলাদেশের কফি সংস্কৃতির বাজার এখনও তুলনামূলক ছোট।বড় কাপের ক্যাপুচিনো ৪২০ টাকা। বিভিন্ন ফ্লেভারের লাতে ৪০০ টাকা এবং বিশেষ ধরনের কফি ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত রয়েছে।
গ্লোরিয়া জিনস কফিজের বিভিন্ন আউটলেটেও কফির পাশাপাশি রয়েছে নানা ধরনের ঠান্ডা কফি, খাবার ও ডেজার্ট। প্রতিষ্ঠানটির গুলশান আউটলেট রাত ১টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ শুধু দিনের বেলার পানীয় হিসেবে নয়, রাতের আড্ডার সঙ্গী হিসেবেও কফিশপগুলো নিজেদের জায়গা তৈরি করছে।
আরাবিকা কফির গুলশান, বনানী ও বসুন্ধরা এলাকার আউটলেটগুলোতেও নিয়মিত ভিড় দেখা যায়। তাবাক কফির একাধিক শাখা রয়েছে ধানমন্ডি, গুলশান ও অন্যান্য এলাকায়। দ্য কফি বিন অ্যান্ড টি লিফও ঢাকার কফিপ্রেমীদের কাছে পরিচিত একটি নাম।
সব মিলিয়ে ঢাকার বাজারে এক কাপ কফির দাম মোটামুটি ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকলেও বিশেষায়িত বা ফ্লেভারড কফির ক্ষেত্রে তা ৫০০ টাকা বা তারও বেশি হতে পারে। অবশ্য এটি কোনো নির্দিষ্ট বাজারদর নয়। কফির ধরন, আকার, উপকরণ, দোকানের অবস্থান ও ব্র্যান্ডের ওপর দাম নির্ভর করে।
কফিশপের জনপ্রিয়তার গল্প শুধু কফির স্বাদ দিয়ে শেষ হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে জায়গা, পরিবেশ ও সময় কাটানোর অভিজ্ঞতা।
ঢাকার অনেক কফিশপে দেখা যায়, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কেউ ল্যাপটপে অফিসের কাজ করছেন, কেউ পড়াশোনা করছেন। আবার অনেকে শুধু এক কাপ কফি নিয়ে বসে থাকছেন। ফলে কফিশপ হয়ে উঠছে শহুরে জীবনের এক ধরনের সামাজিক পরিসর।
নর্থ অ্যান্ড কফি রোস্টার্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা ২০১১ সাল থেকে স্পেশালিটি কফি সংগ্রহ, রোস্টিং ও ব্রিউ করছে। বর্তমানে ঢাকায় তাদের ১৪টি এবং উখিয়ায় একটি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের পার্বত্য অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কফি বিন সংগ্রহ করে।
অন্যদিকে, গ্লোরিয়া জিনস কফিজ বাংলাদেশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কফি ব্যবহার করে বিভিন্ন ধরনের কফি ও পানীয় পরিবেশন করছে।
তবে, কফির এই বিস্তার শুধু ক্যাফের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দেশে কফির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। হলেও ২০২৫ সালে প্রায় ২ হাজার হেক্টর জমিতে উৎপাদন বেড়ে দাঁড়ায় ৯৫ টনে।
