খুলনার বার্তা ডেস্ক: খুলনার আড়ংঘাটা থানা পুলিশ কৈয়া বাজারমুখী রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নগরীতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার বিশ্বাস প্রপার্টি ও জয়নাল আবেদীন রোডের মাথায় রেললাইনের পূর্ব পাশে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা রেললাইনের পাশে একটি গাছের সাথে অজ্ঞাতপরিচয় ৩০-৩২ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর অমিত কুমার বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিআইডির বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে তিনি জানান।
