খুলনার বার্তা ডেস্ক: রূপসার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই মোঃ জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে।
সে স্বল্পবাহিরয়া গ্রামের জলিল শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্হায় হেলমেট পরিহত দূর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্হায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
