Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
আন্তর্জাতিক

নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

October 26, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের পোর্ট হিউরনে আয়োজিত এক রিপাবলিকান নির্বাচনী জনসভায় বিখ্যাত র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) এই জনসভার আগে ৪৩ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী মার্কিন প্রেসিডেন্টের সাথে বিমানে ভ্রমণ করেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আগে ওহাইওর সেনেটর জন হাস্টেডের শারীরিক গঠনের কথা উল্লেখ করে বলেন, এরপর তিনি নিকি মিনাজের দিকে তাকান। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মিনাজের অবয়বের প্রশংসা করেন।
মঞ্চ ছেড়ে নামার সময় ট্রাম্প বলেন, ‘নিকিকে এর চেয়ে বেশি সুন্দর আর কখনো লাগেনি।’ এর আগে, নিজের বক্তব্যে এক রিপাবলিকান পুরুষ প্রার্থীর নিতম্বের প্রশংসা করেন ট্রাম্প। এরপরই সমবেত জনতার দৃষ্টি মিনাজের দিকে ফেরান তিনি।

প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘যাই হোক, একটু আগে আমি একটি সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটিতে চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’

জনতার উল্লাসের মধ্যে তিনি মিনাজকে ‘দাঁড়াতে’ বলেন এবং যোগ করেন, তিনি আশা করছেন মিনাজ তার এই মন্তব্যে ‘অপমানিত’ বোধ করেননি।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিকি মিনাজ ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, ট্রাম্পের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে আশার সঞ্চার হয়েছে এবং তিনি শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিচ্ছেন। মিনাজ আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করার জন্য উপস্থিত সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এর আগে বিমান ভ্রমণের সময় তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে একটি রসাত্মক মন্তব্য করেন ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং। এতে করে ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ডব্লিউআইওএন