Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
জাতীয়

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

October 26, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক: চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মাসুম খান রাজেশ নামে বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাতে রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, চাঁদাবাজির একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৮টার দিকে বাসার এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্র বলছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি করা চাঁদাবাজদের তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে। মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।