Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
খুলনা

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ ৫ ভাইয়ের বিরুদ্ধে মামলা

November 2, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক: খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এ ঘটনায় শেখ সিদ্দিক নামে এজাহারভুক্ত একজনকে একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নূর আমিন সৌহার্ত্য বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ তার আপন চার ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, হত্যাকাণ্ডের রাতেই নিহত সৈয়দ হুমায়ুন কবিরের ছেলে সৈয়দ নূর আমিন সৌহার্ত্য বাদী হয়ে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে শেখ সিদ্দিক নামে একজনকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, নগরীর বয়রার মোস্তফার মোড়ের আরাফাত হোসেনের দোকান থেকে কিস্তিতে একটি ফ্রিজ কিনেছিলেন সৈয়দ হুমায়ুন কবির। এ বাবদ আরাফাতের কাছে তার ১০ হাজার টাকা বকেয়া ছিল। রোববার সন্ধ্যা ৬টার দিকে পাওনা টাকা নিতে নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে যান আরাফাত। এ সময় হুমায়ুনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরাফাত ঘটনাস্থল থেকে চলে গিয়ে তার আরও তিন থেকে চার ভাইকে ডেকে নিয়ে আসেন। তারাও পাওনা টাকা নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।